শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

সিলেটে বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যার আসামি গ্রেপ্তার-২

ফারজানা আক্তারঃ-সিলেট মহানগর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বিএনপি নেতা আ ফ ম কামাল (৪৪) হত্যা মামলায় এজাহারভুক্ত সিলেট আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে (র‌্যাব-৯) রেপিড সদস্যরা এবং আরো আগে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে হত্যাকাণ্ডের জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানায় এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারের নুরপুর এলাকা থেকে গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট নগরের বাদামবাগিচা এলাকার মিশু (২৬) ও গোয়াইপাড়া এলাকার মনা (২৫)। তাঁরা যথাক্রমে কামাল হত্যা মামলার ৪ ও ৬ নম্বর আসামি। গত মঙ্গলবার রাতে কুটি (২৪) নামের এজাহারভুক্ত ৫ নম্বর আসামিকে বিমানবন্দর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) আফসান-আল-আলম জানান যে আজ গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে মহানগরের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত রোববার রাত সোয়া আটটায় নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় প্রাইভেট কারের ভেতরে ছুরির আঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এ খুনের পেছনে সরকারদলীয় সংগঠনের নেতা-কর্মীরা জড়িত।
খুনের ঘটনায় কামালের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করেন এবং আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..