মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

কর্ণফুলী উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা।

মোঃআসিফুল ইসলাম, আনোয়ারা -কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী (নৌকা) এবং আওয়ামী লীগের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (আনারস),ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা),
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আক্তার নয়ন (কলস) ডা. ফারহানা মমতাজ (ফুটবল), রানু আকতার (বৈদ্যুতিক পাখা) ও বানাজা বেগম (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে এ উপজেলায় দ্বিতীয় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..