মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

নড়াইলের কালিয়ায় অধিক মূল্যে সার বিক্রয় করায় ৬ ব্যাবসায়ীর জরিমানা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে ছয় সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম এ জরিমানা করেন।
এর মধ্যে বড়দিয়া বাজারের সার ডিলার শেখ আয়েন উদ্দিন, সাব-ডিলার তরুণ দাশ, সাধন দাশ, হাফিজুর শিকদার ও লাবলু শিকদারকে তিন হাজার টাকা করে এবং শেখ হাসান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ছয়জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অধিক মূল্যে সার বিক্রি, গুদামজাতকরণ, কীটনাশকের পাশাপাশি গোখাদ্য বিক্রি এবং লাইসেন্স না থাকার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..