বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে এক নারীর মৃত্যুদণ্ডের,৪ জন খালাস,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

গাইবান্ধায় ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভীন বেগম শায়লা (৪০) নামে এক নারীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই মামলা থেকে খালাস পেয়েছেন চার জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার মাহির উদ্দিনের স্ত্রী।

খালাস পাওয়া চার জন হলেন—বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..