বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

টাঙ্গাইল দুটি ক্লিনিককে সিলগালা ও চার ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইল অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইলে দুই ক্লিনিককে সিলগালাসহ চার ক্লিনিককে ৯৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিভিল সার্জনের অফিসের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের শামসুল হক ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা ও সোনার বাংলা ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে দুটি ক্লিনিকই সিলগালা করা হয়েছে । এ ছাড়াও ফাতেমা ক্লিনিক ও রোকেয়া আইকেয়ার সেন্টারকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে বৈধ কাগজ পত্র করার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..