সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব মদনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩ আহত ৯ রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার ভোলা জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচটি প্রথমটির মতো এক তরফা হয়নি। টান টান উত্তেজনার ম্যাচ উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচকে শেষ বল পর্যন্ত নিয়ে ঠেকাতে পেরেছে কিউইরা। আপাতত এটাকেই বড় সাফল্য হিসেবে দেখছে দলের অধিনায়ক টম ল্যথাম। শেষ দুই বলে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। ৮ রানের বদলে ৪ রান নিতে সক্ষম হওয়ায় জয় ভাগ্যে জুটেনি কিউইদের।

অবশ্য এজন্য কাটার মাস্টার মোস্তাফিজ দায়ী। বাংলাদেশ দলের এ সময়ের সেরা পেসার শেষ ওভারে ছন্দ হারিয়েছেন।

বাংলাদেশের ছোড়া ১৪২ রানের লক্ষ্যে শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। ওই ওভারটির একটি বল নো মারেন কাটার মাস্টার। আর ওই বলও সীমানায় পাঠালেন কিউই ব্যাটসম্যান। এতে হঠাৎ পাশার দান উল্টে গেল। কিউইদের জয়ের সম্ভাবনার পাল্লা ভারী হলো।

শেষ ২ বলে সফরকারীদের দরকার পড়ে ৮ রান। তবে আর ভুল করেননি মোস্তাফিজুর। শেষ দুই বলে মাত্র ৪ রান দিয়ে জয়ের ধারাবাহিকতায় রাখলেন দলকে। ৪ রানের জয় নিশ্চিত হয় টাইগারদের।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ জয়ের পর মোস্তাফিজের খেই হারানো প্রসঙ্গটিই টানলেন মাহমুদউল্লাহ। বললেন, হ্যা মোস্তাফিজ তার স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। নয়ত আমরা হারতেই বসেছিলাম। এটা অস্বাভাবিক লাগলেও মোস্তাফিজের ওপর আমার পূর্ণ ভরসা ছিল। সে পেরেছে। এছাড়া নতুন বলে মাহাদী দুর্দান্ত বল করেছে এবং উইকেট পেয়েছে। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আমরা খুব খুশি।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..