বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

সাতক্ষীরার খিচুড়ি খাওয়া কেন্দ্র করে আব্দুল মান্নানের এক যুবক খুন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সাতক্ষীরার খিচুড়ি খাওয়া কেন্দ্র করে আব্দুল মান্নানের এক যুবক খুন।
মিলাদ মাহফিলের অনুষ্ঠানে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২২ আগস্ট) সন্ধায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে ওই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৩৮) কাশিয়াডাঙ্গা গ্রামের আলিবক্স সানার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে একটি মিলাদ মাহফিল শেষে খিচুড়ি বিতরণকালে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু হানিফ (২৩) এর গন্ডগোল হয়। এসময় আবু হানিফ ধারালো ছুরি দিয়ে আব্দুল মান্নানের
পেটে আঘাত করে। তাৎক্ষণিক উদ্ধার করে যশোরের কেশবপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল মান্নান।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বলেন, আবু হানিফ ও তার বাবা মজিবুর রহমানকে (৫০) কে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..