রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

পদ্মা সেতু পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জে প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

প্রতিনিধিঃ আজ শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল-০৫.৩০ ঘটিকায় মুন্সীগঞ্জের পদ্মা সেতু পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি। এসময় উপস্থিত ছিলেন-সেতু বিভাগের সচিব, জনাব আবু বকর সিদ্দিক। মেজর জেনারেল জনাব এফ.এম. জাহিদ হোসেন। জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল, জনাব কামরুল হাসান। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, কমোডর গোলাম সাদেক। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, জনাব কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার, জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয় প্রমুখ।

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর পিলারে বারবার কেন ফরি ধাক্কা লাগছে তা নিয়ে সন্দেহ পোষণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি বলেছেন বিষয়টি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এটি নিছক কোনো দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোন ষড়যন্ত্র আছে কিনা, অন্তর্ঘাত আছে কিনা তদন্ত করে দেখতে হবে। শুক্রবার বিকেলে পদ্মা সেতুর পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে তিনি এসব কথা বলেন। মাননীয় মন্ত্রী আরও বলেন পদ্মা সেতু নিয়ে এখন পিছনেও অনেক লোক লেগেই আছে, বিদেশ থেকেও অনেক লোক লেগে আছে। মাননীয় মন্ত্রী বলেন সর্ষের মধ্যে ভূত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘুরেফিরে পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগছে। ঘটনা সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত হানে। পদ্মা সেতু মানুষের জাতীয় সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হয়েছে। এভাবে কেন বারবার পদ্মা সেতুতে আঘাত ? তিনি আরো বলেন পদ্মা সেতু আগামী বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। পদ্মা সেতুর বাস্তব অগ্রগতি মূল সেতু ৯৪.২৫ শতাংশ , আর্থিক অগ্রগতি ৯০.১৮ শতাংশ আগামী বছরের মধ্যে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় সম্পদ পদ্মা সেতু রক্ষার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..