বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

চট্টগ্রামে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ মাদকসহ গ্রেপ্তার ৩ জন।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চট্টগ্রামে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

র‌্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জানান, আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান তিনি। সোমবার রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় তিন সহযোগী এসব মাদক বিক্রির চেষ্টা করলে র‌্যাবের হাতে ধরা পড়ে।

ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে এসব মাদক নিয়ে আসা হচ্ছে। বেশী লাভের আশায় অন্য পেশা ছেড়ে এই ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..