মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

মদনে সরকারি বেতুয়া খাল দখলচেষ্টা প্রশাসনের অভিযানে উদ্ধার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার মদন পৌরসভার বেতুয়া খাল দখলচেষ্টা ব্যর্থ করে খালটি উদ্ধার করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। সোমবার পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পৌর সদরের ৬নং ওয়ার্ডে বেতুয়া খালে মৃত জাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে রোমান ভূঁইয়া মাটি ফেলে দখলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পৌর প্রশাসকের নজরে আসে। পরে সোমবার বিকেলে পৌর প্রশাসক সরেজমিনে গিয়ে ভেকু দিয়ে মাটি সরিয়ে খালটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর সদরের ৬নং ওয়ার্ডে প্রায় ৩ থেকে ৪শ পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সরকারি ওই খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়। অভিযোগ রয়েছে, খালের পাশের জমির মালিক রোমান ভূঁইয়া প্রশাসনকে আড়াল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্যে খালটি মাটি দিয়ে ভরাটের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের নজরে এলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী বলেন, “যারা খালটি দখলে নিতে চেয়েছিল তারা দাবি করছে জমিটির বিএস/আরএস রেকর্ড তাদের নামে আছে। কিন্তু বাস্তবে এমন কোনো কাগজপত্র পাওয়া যায়নি। খালটি সরকারি সম্পত্তি। তাছাড়া ওই এলাকায় প্রায় ৩–৪শ পরিবার বসবাস করে। খালটি দখল হলে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। তাই মাটি সরিয়ে খালটি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে আবার দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..