বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন , ই-পেপার

নড়াইল-২ লোহাগড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল গণমিছিল  

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

 

নড়াইল-২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচির আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের অংশগ্রহণে গণমিছিলটি লক্ষ্মীপাশা ও লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলা মুন্সীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
পরে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ইন্জি: তাইবুল হাসানের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স , বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনিসহ প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেন, সহ-সভাপতি  মোঃ সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা বিশ্বাস মেহেদী হোসেন,  লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, লোহাগড়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা মোঃ আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমিসহ প্রমুখ। এছাড়া পথসভায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..