বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

নাটোরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

নাটোরে একই দিনে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু হয়।

মৃতরা হলেন শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী শরীফুল ইসলাম পচু (৫৬) তার বড় ভাই বাবলু রহমান (৫৮) এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৫০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদরের চকরামপুরে অবস্থিত নাটোর জেলার বৃহত্তম ও বিখ্যাত পচুর হোটেলের সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে শুক্রবার ভোরে মারা যান।

এ খবর শোনামাত্র তার আপন বড় ভাই বাবলু রহমান চকরামপুরে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

এদিকে, তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান। শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদ মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে দুই ভাই পচু ও বাবলু রহমানকে কবর দেওয়া হয়েছে।

আজ শনিবার (১০ জুলাই) আরেক ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। নাটোরবাসীর অতি পরিচিত এই তিন ভাইয়ের মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া, নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..