মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

লোহাগড়ার কালনা সেতুতে কাজ করতে গিয়ে, লোহার শিট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক বাহাদুর শেখ (৪০) মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করছিলেন।

কিন্তু সেতুর পিলারের পাইলিং কাজে ব্যবহৃত একটি বড় লোহার শিট (টিনের পাত) বাহাদুর শেখের মাথার ওপর পড়লে তিনি মারাত্মক জখম হন।

সেতুর অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসাপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্য হয়।

নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..