দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জনপ্রিয় বিএনপি নেতা। মনোনয়ন ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় তিনি মদন উপজেলায় ফিরলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
গণসংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “এক বছর আগেও ভাবিনি এলাকায় ফিরে এসে নির্বাচনে দাঁড়াতে পারব। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দিন গুনছিলাম। আল্লাহর রহমত, আপনাদের দোয়া–ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম মদনে ফিরেছি। মদনবাসীর ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি।”
পাবলিক হল মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন।
অনুষ্ঠানে বক্তব্য দেন—
আ. মান্নান, সাবেক সিনিয়র সহ-সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপি;
মো. মজিবুর রহমান খান, সভাপতি, নেত্রকোনা সদর উপজেলা বিএনপি;
সেলিম কর্রনায়েন, সভাপতি, মোহনগঞ্জ উপজেলা বিএনপি;
আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপি নেতা;
রফিকুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি;
আ. কাদের, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
নেতারা বলেন, মদনে বিএনপির এই গণজোয়ার আসন্ন নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা করবে।