বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন নরসিংদীতে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মো:ফোরকান উদ্দিন সুবর্ণচর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউপির কলনী রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েক দিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..