মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব মদনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩ আহত ৯ রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার ভোলা জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

সাভারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

আকতার হোসেন , সাভার ( ঢাকা )  প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
 আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার ( ৭ই ফেব্রুয়ারী ) সকালে কোন্ডা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) এর মাননীয় সাংসদ সদস্য  মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন আরিফ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবউদ্দিন ভূইয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান শান্ত, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হাসান, ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমান, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..