শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করল লাকসাম থানা পুলিশ।

দেলোয়ার চৌধুরী:লাকসাম কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

শনিবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে মালিক রিয়াদের হাতে বরগুনা থেকে ফিরিয়ে আনা ২১ হাজার টাকা তুলে দেন লাকসাম থানার অফিসার (এসআই ) নয়ন।

টাকার মালিক মো. রিয়াদ পশ্চিমগাও ৫ নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা।

জানা যায়, তিনি বিকাশের মাধ্যমে গত ২৮ শে আগষ্ট সেপ্টেম্বর সন্ধ্যায় এক আত্মীয়র কাছে ২১ হাজার টাকা পাঠানোর সময় ভুলবসত সেই টাকা অন্য নম্বরে চলে যায়। ওই নম্বরে ফোন করে টাকা যাওয়ার কথা জানালে সে অস্বীকার করে পরে ফোনটি বন্ধ করে রাখে।

টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে রিয়াদ লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানায় কর্মরত অফিসার (এসআই) নয়ন কে নির্দেশ দেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় যে নম্বরে টাকা গেছে ওই নম্বরটি বরগুনার আমতলীর বাসিন্দা সুমি খাতুন নামের এক মহিলার বলে নিশ্চিত হয় পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর২৩) অভিযুক্তকারীকে সনাক্ত পূর্বক টাকা ফিরিয়ে আনেন এবং মালিকের নিকট হস্তান্তর করেন এসআই নয়ন।

টাকা উদ্ধারের পর বুঝিয়ে পেয়ে আনন্দ প্রকাশ করে থানা পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন ভুক্তভোগী মো. রিয়াদ

এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিই এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে টাকা উদ্ধারের জন্য পুলিশের একটি দল কাজ শুরু করে। একপর্যায়ে (এসআই) নয়ন বিভিন্ন কৌশলে টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হন।
যা রিয়াদের হাতে তুলে দিতে পেরেছি। এরকম ঘটনার মুখোমুখি হলে দ্রুত থানায় যোগাযোগ করতে ভুক্তভোগীদের আহ্বান জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..