বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

এম.এস.এ সোহেল আরমান, ষ্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
 কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টো (৪৭) নামের ১ সাবেক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী ব্রীজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পানিতে ভাসমান দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
মহসিন ভুট্টো চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে চাকুরি থেকে অবসর নেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..