বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

দুর্নীতি দমন কমিশনের করা মামলায়   তারেক রহমান ৯ জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কোর্ট রিপোর্টার ঢাকা ঃ
  • আপলোডের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডাদেশ ঘোষণা করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) বিকাল ৩টার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন।

এই মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। জোবায়দা রহমান অপরাধমূলক কর্মকাণ্ডে তারেক রহমানকে সহযোগিতা করেছেন বলে আখ্যায়িত করা হয়েছে। এই মামলায় ৪২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বসুন্ধরার ১০ কাঠা জমি, দিনকাল পত্রিকায় ইনভেস্টমেন্ট, অতিরিক্তি আড়াই লাখ টাকার শেয়ার, এবি ব্যাংকে যৌথ একাউন্টের টাকা এবং মইনুল রোডের বাড়িতে ডুপ্লেক্স ভবন নির্মানের তথ্য গোপন করেছেন। অথচ সম্পদ বিবরনীতে এগুলো ছিলো না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..