সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বরুড়ায় ৩০টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃখোরশেদ আলমঃ বরুড়া (কুমিল্লা)সংবাদদাতাঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩

কুমিল্লার বরুড়ার গালিমপুর ইউনিয়নে থেকে ৩০টি গাঁজার গাছ (ডাল পালা ও শিকড় সহ) বরুড়া থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক গাঁজা চাষী গ্রেফতার।

গত ১৪ জুন বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ)/আলী মর্তুজা, এএসআই(নিঃ)/মোঃ মতিউর রহমান ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন ১১নং গালিমপুর ইউপিস্থ গালিমপুর ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে গত ১৪ জুন রাত ০৩ টা ৩০ মিনিটের সময়, সেলিমের স্ত্রী পেয়ারা বেগম (৪৫)কে- অবৈধভাবে চাষ করা গাঁজার গাছ (ডাল পালা ও শিকড় সহ) ৩০টি গাছ যাহার প্রতিটি অনুমান ৪৮ হইতে ৮৪ ইঞ্চি লম্বা সহ গ্রেফতার করা হয়।

আরো জানা যায়, সবুজ (২৫) নামের এক পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত
ধৃত আসামী পেয়ারা বেগম (৪৫)এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করিয়া বরুড়া সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/মোঃ আলী মর্তুজা বাদী হয়ে, মাদকদ্রব্য নিয়নন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৮(ক)৪১ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..