রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়ায় ঐতিহ্যবাহী বিনগ্রামে বাৎসরিক গ্রামীণ মেলায়  ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমিনুল হক সিংড়া,নাটোর প্রতিনিধি : 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় শত বছর ধরে বাংলা জৈষ্ঠ  মাসের প্রথম সপ্তাহে এ মেলা বসে। এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ।
উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিনগ্রামে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারু কারু কাঠ-বাস, প্রসাধনি, বেতের তৈরি আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি, মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে কয়েক শ’ স্টল।
 নাটোরসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়।
মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়াসহ প্রতিযোগিরা আসেন।
এবারের প্রতিযোগিতায় তিনটি গ্রুপে সর্বমোট ২৩ টি ঘড়া অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় তাড়া কান্দির ফরহাদের ঘোড়া প্রথম স্থান অধিকার করে।
মেলা কমিটির সভাপতি প্রাক্তন বিনগ্রাম সরকারি প্রথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা ভিড় জমান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..