রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ার মধুমতী সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত ১

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

নড়াইলের লোহাগড়ার পূর্বাঞ্চলের মধুমতি সেতুতে বেড়াতে এসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ প্রদীপ নিভে গেলো রাকেশ গাইনের।

নিহত রাকেশ নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের রংমিস্ত্রি কার্তিক গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার বন্ধু একই এলাকার প্রীতম বুধবার বিকালে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল ( নড়াইল হ ১১-৪৫৩২) যোগে মধুমতি সেতুতে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পর নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়।তার বন্ধু প্রীতমকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..