রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জাজিরায় পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ।

নাদিম শিকদার (জাজিরা উপজেলা
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

জাজিরায় কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠান ও বসতবাড়ীর আশপাশে পড়ে থাকা পতিত জমিকে চাষের আওতায় আনার উদ্দেশ্যে সার, বীজ, ঝাজরি, ফলের চারা ও নেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯-মার্চ) উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইনফাপ প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৯৭’জন কৃষক সহ ২৬’টি প্রাথমিক বিদ্যালয় ও ৮’টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়।

কৃষিপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

কৃষিপণ্য বিতরণ শেষে কৃষি অফিসার মোঃ জামাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের বাড়ির পতিত জমিকে চাষের আওতায় আনতে আমাদের এই প্রচেষ্টা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অধিক পরিমানে ফসল উৎপাদনে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষি বিভাগের মত অন্যান্য প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। নিজেদের পতিত জমি চাষের আওতায় আনতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ইফনাপ প্রকল্প সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে জাজিরাতে চলতি অর্থবছরে ৬’শ ৯৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসল ও শাকসবজি আবাদ করা সম্ভব হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..