শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

চট্টগ্রাম সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচতলা ভবনে রংয়ের কাজ করার সময় নিচে পড়ে সম্রাট (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার শীতলপুর এলাকার কেশবপুর গ্রামে কর্ণফুলী বিল্ডিং নামের একটি আবাসিক ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাঁচতলা ভবনের বাইরে রংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ অসাবধানতাবশত সম্রাট নামের এক শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবনটিতে কাজ নেওয়া ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস সংগ্রাম প্রতিদিনকে জানান, কাজ করার সময় অসাবধানতাবশত নিজে পড়ে গিয়ে সম্রাট নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..