রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় প্রাইভেটকারে করে ছাগল চুরি, দুই চোর আটক

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নড়াইলের লোহাগড়ায় প্রাইভেট গাড়িতে করে ছাগল চুরি করেও শেষ রক্ষা হয়নি চোরদের। স্থানীয় জনতা দুজন ছাগল চোরকে ধরে উত্তম-মধ্যম শেষে থানা পুলিশের নিকট সোর্পদ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা মেট্রো-গ-১৫-২৯১৯ নম্বর গাড়িতে করে দুজন চোর জয়পুর-লাহুড়িয়া সড়কের মাকড়াইল নামক এলাকা থেকে জহিরুল মোল্যার একটি ছাগল কৌশলে চুরি করে গাড়িতে নেয়, ছাগলটির আনুমানিক মুল্য ২০ হাজার টাকা।

ছাগলের মালিক বিষয়টি বুঝতে পেরে পাশ^বর্তী মানিকগঞ্জ এলাকায় খবর দিলে স্থানীয়রা প্রাইভেট গাড়ির গতিরোধ করে দুজন চোরকে ধরে গণপিটুনী শেষে লোহাগড়া থানা পুলিশের নিকট সোর্পদ করে। ধৃত চোররা হলো, মল্লিকপুর ইউপির পারমল্লিকপুর গ্রামের ছলেমান শেখের ছেলে সাগর শেখ(২৫) ও কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৬)।

এ সময় অবস্থা বেগতিক দেখে প্রাইভেট গাড়ির চালক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলামিন গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে চুরির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..