রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নগরকান্দায় বাস চাপায় প্রাণ গেল কৃষকের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাস চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের মৃত আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) কাইলার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিছু মাতুব্বরের মৃত্যু হয়।
কাইচাইল ইউনিয়ন পরিষদের সদস্য আল-আমিন খান বলেন, নিছু মাতুব্বর কৃষি কাজ করে সংসার চালান। তার সংসারে এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি বাস নিছু মাতুব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..