সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লক্ষ্মীপুরে শিশু পুত্রের সামনে গাড়ী চাপায় পিতার মৃত্যু।

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরে শিশুপুত্র মো. ইসমাইল হোসেনের (৯) সামনেই একটি ট্রেনিংকার তার বাবা লেদু মিয়াকে (৪৫) চাপা দিলে ঘটনাস্থল মৃত্যুবরণ করে। একইসময় হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামে দুইজন আহত হন। এসময় বাবার অস্বাভাবিক মৃত্যুতে শিশুপুত্র ইসমাইলকে আহাজারি করতে দেখা যায়।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে হাসপাতালে নিহতের মরদের জড়িয়ে ধরে সহধর্মিণী রুনা বেগম ও শিশুপুত্র ইসমাইলকে চিৎকার করে কাঁদতে দেখা যায়।

নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে। তিনি পেশায় ভ্যানগাড়ি চালক ছিলেন। তার ১ ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন জানায়, ফজরের নামাজ শেষে লেদু মিয়াসহ আহতরা হাটতে বের হয়েছিলেন। ঘটনার সময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যায়। ট্রেনিংকারের ধাক্কায় লেদু মিয়া পাশের জঙ্গলার ভেতর গিয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়৷ মরদেহ লাশঘরে রাখা আছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..