রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও ও সরবরাহের অভিযোগে ৬ যুবক গ্রেফতার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

প্রত্যন্ত গ্রামাঞ্চলের যুবসমাজের হাতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকা থেকে ৬ জন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ৫টি সিপিও, ১০টি হার্ডডিস্ক, ৫টি মনিটর, ১টি ল্যাপটপ এবং ৩৭টি পেন-ড্রাইভ জব্দ করা হয়। রোববার সকালে তাদেরকে শালাইপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রুনিহালী গ্রামের লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (৩০), বাঁশখুর গ্রামের শাহ আলমের ছেলে জামিল হোসেন (২৫), একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (২৬), রুনিহালী গ্রামের কার্তিকের ছেলে স্বপন কুমার (৩০), ঢাকারপাড়া গ্রামের শাহারুল ইসলাম চেীধুরীর ছেলে শাকিল চৌধুরী (২৪) এবং একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন (২৪)।

এ বিষয়ে মেজর মোস্তফা জামান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকায় তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে এলাকার যুবসমাজের মাঝে সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা রোববার সকালে ওই বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোপর্দ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..