রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

জয়পুরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২০৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। শনিবার (১ অক্টোবর) গভীর রাতে পাঁচবিবি উপজেলার ভারত সিমান্তের ভুইডোবা এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকার শহিদুল ইসলামের ছেলে
হাসানুজ্জামান (৩১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০)।

সিপিসি-৩,র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মোস্তফা জামান-আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বিশেষ এক গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত ঘেষা ভুইডোবা এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় ভারত থেকে মাদক এনে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে কাজ করতো। এর আগেও তারা একই কাজ করার জন্য একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছিলো তারা

পরবর্তীতে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..