বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কবিতা,,,দুই নয়নের আলো —– সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম,হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

মায়ের কথা মনে হলেই
চোখে আসে জল,
কোনো কাজেই মন বসে’না
হারাই দেহের বল।

হাসিমাখা মুখটি মায়ের
দেখিনি কদ্দিন,
সুখ পাখিটা পালিয়ে বেড়ায়
দুখে কাটে দিন।

মায়ের আঁচল ছায়া বলো
কোথায় খুঁজে পাই,
এই জগতে মা ছাড়া যে
আপন কেহ নাই।

কোমল হাতের পরশ হায়রে
আছে দেহ জুড়ে!
মন ছুটে যায় মায়ের কাছে
যতোই থাকি দূরে।

মা’যে আমার মাথার মুকুট
দুই নয়নের আলো,
প্রার্থনা করি হে প্রভু
রেখো মা’কে ভালো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..