শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

ডিবি পরিচয়ে যাত্রীদের তল্লাশীর নামে ছিনতাই ৪ জন আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২১ এ মে) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩৩), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪১), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৪৮) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮)।

বিষয়টি নিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আটককৃতরা পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশী করছিল। এরই একপর্যায়ে তারা তল্লাশীর নামে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। তখন তাদের সঙ্গে আরও ৩/৪ পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে জয়পুুরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে এবং যাহারা পলাতক রয়েছে তাদেরকেও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

ওসি আরও বলেন এছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাই,ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..