রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

জয়পুরহাটে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

জয়পুরহাট
সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকায় একটি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহ (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটককৃত, আব্দুল্লাহ সদর উপজেলার মাদাইনগর গ্রামের আবদুল ওহাবের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মাসুদ রানা জানান, জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকায় আব্দুল্লাহ অস্ত্র নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে অভিযান চালায়। এসময় একটি ওয়ান শুটারগানসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানিয়েছেন, তিনি অনেক দিন থেকে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..