শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

চুয়াডাঙ্গা পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে ১০ম শ্রেণির ছাত্র বিয়ে দিলেন শিক্ষিকা মা

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ম শ্রেণির পড়ুয়া ছেলের সঙ্গে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক।
গত শুক্রবার দুই পরিবারের সদস্যরা গোপনে বিয়ের আয়োজন সারলেও আজ সোমবার তা জানাজানি হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনায় বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকায় ওই স্কুলশিক্ষিকাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

ওই শিক্ষিকার দাবি, তাঁর ছেলে সম্প্রতি পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের দাবিতে সে নাওয়া-খাওয়া ছেড়ে দেয়। এমনকি আত্মহত্যারও চেষ্টা চালায়। যে কারণে বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছেন।

প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, ওই স্কুলশিক্ষিকা নিজ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তাঁর দশম শ্রেণিপড়ুয়া ছেলের বউ করে আনবেন বলে কিছুদিন ধরে সহকর্মীদের জানিয়ে আসছিলেন। পরে গত শুক্রবার শিক্ষিকা নিজে উপস্থিত থেকে ছেলের সঙ্গে ও ওই মেয়ের বিয়ে দেন। আজ বিষয়টি জানাজানি হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডুকে চিঠি দেন। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনা তদন্তে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমা আক্তারকে সরেজমিনে পাঠান। সরেজমিন তদন্তে অভিযুক্ত শিক্ষিকা তাঁর কাছে ঘটনা স্বীকার করেন এবং লিখিত বক্তব্য দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..