রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বৈশাখ মাস শুরুর আগেই রাজধানীতে কালবৈশাখী ঝড়বৃষ্টি দাপট,

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

আজ রবিবার রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় সন্ধ্যার ৮.৩০মি:পর পরই হানা দেয় ঝড়বৃষ্টি বছরের প্রথম কালবেশাখী ঝড়বৃষ্টি তারই প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকায় আবহাওয়া গুমোট হয়ে আছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩, সীতাকুণ্ডে ৬, কুমিল্লা ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বরিশালে সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪.ময়মনসিংহে ৩০ দশমিক ৫.চট্টগ্রামে ৩২. সিলেটে ৩২ দশমিক ২. রংপুরে ৩২ দশমিক ২.খুলনায় ৩৪. এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের

পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর নিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..