রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভারতে পাচারের সময় সরকারি অনুমোদনহীন ৮৫৬৮ লিটার সয়াবিন তেলসহ ২জন আটক,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় সরকারি অনুমোদনহীন ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
রোববার (৬ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকা থেকে তেলসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২) ও চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১)।

জানা গেছে, আজ রোববার দুপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন তেল নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন খবরের ভিত্তিতে ফেনীর বিসিক এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ব্যতীত বোতলজাত করা ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। এ সময় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়। পরে জব্দ বোতলজাত সয়াবিন তেলসহ আটকদের ফেনী মডেল থানায় পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..