শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

রাজশাহীর ভাতিজার দায়ের কোপে চাচা নাজিম উদ্দিন শাহ খুন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

রাজশাহীর মোহনপুরে ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর সহায়তায় ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নাজিম শাহর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর খানেক আগে নাসির উদ্দিন শাহ তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। ওই সময় নাজু শাহ বেশ কিছু দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজু শাহ সুস্থ হয়ে ফিরে এসে ছেলে নাসির শাহের নামে মামলা করেন। সেই মামলার সাক্ষী ছিলেন নাজু শাহের ভাই নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুব্ধ ছিলেন ভাতিজা নাসির শাহ। এরই জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..