রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামী রুবেল গ্রেফতার।

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যা মামলার আসামী রুবেল শেখকে গ্রেফতার করেছে পুলিশ । পরে ওই আসামীর স্বীকারোক্তি মোতাবেক পাশের নবগঙ্গা নদী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ‘ফুলকুচি’ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে ইন্সপেক্টর (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারান চন্দ্র পালসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মহম্মদপুর এলাকা থেকে পলাশ মাহমুদ হত্যা মামলার আসামী রুবেল শেখকে (২৪) গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

শনিবার সকালে গ্রেফতারকৃত ওই আসামীর স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডের পাশে নবগঙ্গা নদী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ফুলকুচি উদ্ধার করা হয়।

ওই দিন দুপুরে গ্রেফতারকৃত আসামী রুবেল শেখ নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

এ ব্যাপারে ওসি শেখ আবু হেনা মিলনের সাথে কথা হলে তিনি বলেন, ‘পলাশ মাহমুদ হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। খুব শীঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।

এখানে উল্লেখ্য যে, গত ২৫ অক্টোবর রাতে চর মল্লিকপুর গ্রামে খোকন শেখের ছেলে যুবলীগ কর্মী পলাশ মাহমুদকে ( ২৮ ) হত্যা করে একদল দুর্বৃত্ত। হত্যার ঘটনায় নিহত পলাশের মা পলি বেগম বাদী হয়ে ২৮ অক্টোবর ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ১৭ দিন পর পুলিশ রুবেল শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..