রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামিলীগ নেতার মনোনয়ন পত্র বাতিল।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন আলার মনোনয়ন পত্র বতিল করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি আওয়ামিলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত ১০০ জন ভোটারের স্বাক্ষরসম্বলিত সমর্থন জমা দিতে হয়। যাচাই করে দেখা গেছে, এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে রয়েছেন। এ ছাড়া তার নামে মামলা আছে। কিন্তু তা তিনি গোপন করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। তাই তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে বন্ধ পাওয়া যায়। এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান ( আওয়ামিলীগ), উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম( স্বতন্ত্র), সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলি (স্বতন্ত্র), মঈন হাসান কাজল(বাংলাদেশের ওয়াকার্স পার্টি), মোঃ জিয়াউল ইসলাম জিয়া (ইসলামি আন্দোলন বাংলাদেশ) । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর । আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। এ দিকে নির্বাচনি পরিবেশ না থাকায় বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাড, নেওয়াজ আহম্মেদ ঠাকুর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..