রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চরফ্যাশন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আল আমীন গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

চরফ্যাশন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আল আমীন গ্রেফতার।

চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর গ্রামের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমীনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ২নং ওয়ার্ডের প্রবাসী আমিন মহাজন ওরফে রুহুল আমীনের পুত্র আল আমীন একই এলাকার এক স্কুলছাত্রীকে বুধবার রাতে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত বৃহম্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে সন্ধ্যায় আল আমীনকে শশীভূষণ থানায় সোপর্দ করেন তিনি।

স্কুলছাত্রীর পিতা বলেন, স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে আমি আইনি সহায়তা পেয়েছি। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, থানায় নারী, শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা রুজু করে আসামি আল আমীনকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..