বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ ২৩ নভেম্বর জবিতে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র‍্যালি-মানববন্ধন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কর্তৃক খোকসা থানা আকস্মিক পরিদর্শন বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা

লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি!

যুক্তরাজ্য প্রতিনিধি :ছামিয়া আক্তার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের রমফোর্ড হাই রোডে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা এবার ব্রিটিশ রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১৬ নভেম্বর ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বাংলাদেশের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্রিটিশ রাজনীতিবিদদের পাশাপাশি কট্টর অভিবাসনবিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মীরাও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

নাইজেল ফারাজ: সহিংসতা ছড়ালে বহিষ্কারের হুঁশিয়ারি

Reform UK-এর নেতা ও এমপি নাইজেল ফারাজ (Nigel Farage) ঘটনাটির ভিডিও ও ছবি শেয়ার করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের কারণে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা সংঘর্ষে জড়িয়েছেন। তাঁর অভিযোগ, বিদেশি সংস্কৃতি ও রাজনৈতিক সংঘাত ব্রিটিশ সমাজে নিয়ে আসার ফলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, তাঁর দল ক্ষমতায় এলে যেসব বিদেশি নাগরিক ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাঁদের বহিষ্কার করা হবে।

জিয়া ইউসুফ: অভিবাসননীতিকে দায়ী করলেনReform UK-এর শ্যাডো হোম সেক্রেটারি জিয়া ইউসুফ (Zia Yusuf) ঘটনাটিকে কেন্দ্র করে কনজারভেটিভ ও লেবার সরকারের অভিবাসননীতির সমালোচনা করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ লেখেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের কারণে বাংলাদেশি পুরুষেরা পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাঁর দাবি, অতিরিক্ত অভিবাসনই ব্রিটেনের মানুষের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে।

টমি রবিনসন: বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর দাবি
কট্টর অভিবাসনবিরোধী প্রচারক টমি রবিনসন (Tommy Robinson) সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রকাশ করেন।

তিনি ঘটনাটিকে ব্রিটেনে বিদেশি রাজনৈতিক সংঘাত আমদানির উদাহরণ হিসেবে তুলে ধরে বাংলাদেশিদের একত্র করে দেশে ফেরত পাঠানোর দাবি জানান।

তাঁর পোস্টে বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর ভাষাও ব্যবহার করা হয়। তাঁর মন্তব্য ব্রিটেনে অভিবাসন ও বহুসাংস্কৃতিক সমাজব্যবস্থা নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।

রুপার্ট লো: বাংলাদেশ নিয়ে আগ্রহ নেই, সবাইকে বহিষ্কারের দাবি

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং Restore Britain-এর নেতা রুপার্ট লো (Rupert Lowe) বাংলাদেশিদের নিয়ে আরও কঠোর মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ নিয়ে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

তিনি আরও লেখেন:

“I really could not care less about these Bangladeshis, or indeed Bangladesh at all. Deport the lot.”

অর্থাৎ, বাংলাদেশি কিংবা বাংলাদেশ—কোনোটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়; তিনি সবাইকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এর আগে তিনি মন্তব্য করেছিলেন, তাঁর দল সরকার গঠন করলে সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের সবাইকে বহিষ্কার করা হবে।

কেটি ল্যাম: বিদেশি রাজনৈতিক বিরোধ ব্রিটেনে নয়

কনজারভেটিভ পার্টির এমপি ও শ্যাডো সেক্রেটারি কেটি ল্যাম (Katie Lam) ঘটনাটির ভিডিও শেয়ার করে বলেন, এভাবে চলতে পারে না। কেউ যুক্তরাজ্যে এলে তাকে নিজের দেশের রাজনৈতিক বিরোধ পেছনে রেখে আসতে হবে।

ক্রিস ফিলপ: কারাদণ্ড ও বহিষ্কারের দাবি

কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ (Chris Philp) সংঘর্ষে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড এবং ব্রিটিশ নাগরিক না হলে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।

### অ্যান্ড্রু রোজিন্ডেল: ঘটনায় ক্ষোভ প্রকাশ

Reform UK-এর রমফোর্ডের এমপি অ্যান্ড্রু রোজিন্ডেল (Andrew Rosindell) সংঘর্ষের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ধরনের আচরণের নিন্দা জানান। একই সঙ্গে স্পষ্ট করেন, ঘটনাস্থল তাঁর নির্বাচনী এলাকার মধ্যে নয়; এটি ইলফোর্ড সাউথের অন্তর্ভুক্ত।

#থানীয় এমপি জাস আথওয়াল: নিরপেক্ষ তদন্তের দাবি
ইলফোর্ড সাউথের লেবার পার্টির এমপি জাস আথওয়াল (Jas Athwal) ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

তিনি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষ তদন্ত, অতিরিক্ত পুলিশি টহল এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রেডব্রিজ কাউন্সিলের নেতা কাউন্সিলর কাম রাই (Kam Rai) সংঘর্ষের নিন্দা জানিয়ে পুলিশি তদন্তে সিসিটিভি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যমে ব্যাপক প্রচার

ঘটনাটি নিয়ে BBC ,The Telegraph, The Times, Daily Mail, Evening Standard, The Sun, Metro এবং The Daily Star-সহ বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি অভিবাসন, বহুসাংস্কৃতিক সমাজ এবং যুক্তরাজ্যে বিদেশি রাজনৈতিক বিরোধের প্রভাব নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। The Daily Star-কে স্থানীয় বাসিন্দা সাইয়েদা গুলশান আরা (Syeda Gulshan Ara) জানান, সংঘর্ষের সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

এদিকে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নাগরিকত্ব ও অভিবাসনগত অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে তাঁদের বহিষ্কারের দাবিগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে। এদিকে মেট্রোপলিটন পুলিশ অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পরিকল্পনা করেছেব,সিসিটিভি ফুটেজ বা সংঘর্ষে জড়িত থাকা ব্যাক্তিদের চিনতে পারলে পুলিশ কে জানাতে ১০১ নাম্বার ব্যবহার করে তথ্য দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক বিরোধের একটি ঘটনা এখন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতির আলোচনায় পরিণত হয়েছে। কয়েকজন ব্যক্তির সহিংস আচরণের কারণে ব্রিটেনে বসবাসরত বৃহত্তর বাংলাদেশি জনগোষ্ঠীর ভাবমূর্তি ও অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..