মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ নেত্রকোনায় সাংবাদিক খুন : আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’

দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

মোঃ শফিকুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নিবন্ধন ছাড়া চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়ে আসলাম ও রোথী নামে দুই জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসলাম নামে এক ভুয়া পশু চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রোথী নামে এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। ভুল চিকিৎসায় প্রসূতির মায়ের প্রাণসংশয়।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদত মেম্বারপাড়ার চাঁন মিয়ার মেয়ে চাঁদনী নামের এক প্রসূতির প্রসব করানোর সময় গুরুতর অনিয়ম ঘটে। অভিযোগ রয়েছে, স্বাভাবিক প্রসবের কথা বলে ভুয়া পশু চিকিৎসক আসলাম ওই প্রসূতিকে স্যালাইন ও ইনজেকশন দেন এতে তার ডেলিভারি হয়নি। পরবর্তীতে এক নারীকে দিয়ে কাটাছেঁড়া করিয়ে মৃত সন্তান প্রসব করানো হয়। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পল্লী চিকিৎসক রোথীকে ডেকে আনা হয়। রোথী রক্তক্ষরণ বন্ধ করতে প্রসূতির জরায়ুর ক্ষতস্থানে সেলাই করে দেন।
পরবর্তীতে প্রসূতি চাঁদনীর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে ফরিদপুরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে চিকিৎসকরা প্রসূতির শরীরের ভেতরে গজ রয়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন।
বিষয়টি সামাজিক ও স্থানীয়ভাবে জানাজানি হলে চিকিৎসা সেবার মান নিশ্চিত করা এবং অনিবন্ধিত চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ার পর ভুয়া পশু চিকিৎসক আসলামকে ‘মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর ২৮(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পল্লী চিকিৎসক রোথীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আবাসিক মেডিকেল অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..