বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী 

জবি প্রতিনিধি, 
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২০১৯ সালের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তারা সবাই ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২০ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন—ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে ইউজিসি এ পদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়। এবারে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..