বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপলোডের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Oplus_16908288

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, নাতে রাসূল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, গোয়ালন্দের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় আলেম-ওলামা, ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শ সত্য, ন্যায়, সহনশীলতা, মানবিকতা ও শান্তির শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও অন্যায় থেকে মুক্ত সমাজ গঠনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
বক্তারা বিশেষভাবে নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবনী, নৈতিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. মুনতাসির হাসান খান বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।
আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর শানে নাতে রাসূল পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই হাত তুলে মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..