শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা এনওসি ছাড়াই বিদেশ সফর? খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের দাবি ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জবি ছাত্রদলের নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নেতা নরসিংদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
Oplus_16908288

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরের ভেতর মো. ফারুক শেখ (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামতলা ইছাক মিয়া পাড়ার বাড়ি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়ায় একটি চায়ের দোকান চালাতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক রাতে দৌলতদিয়ার দোকানে কাজ শেষে ভোরে বাড়ি ফিরে ঘুমাতেন। ঘটনার দিনও তিনি ভোরে বাড়ি ফেরেন। বাড়িতে বিদ্যুৎ না থাকায় দরজা খোলা রেখেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান প্রতিবেশীরা। পরে কে বা কারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা ও হাতে আঘাত করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের মেঝেতে ফারুককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়।
নিহতের বড় ভাই ফরিদ শেখ বলেন, “দুপুর ২টার দিকে ভাইয়ের জন্য খাবার নিয়ে এসে দেখি ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি, সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সবাইকে ফোন দিই।”
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফারুক শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে। আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..