রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ এবং ১২ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে মোট ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১২ এপ্রিল) র‌্যাব-৭ এর উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অংশ নেয়।
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেল, অকটেন, ডিজেল ও ফার্নেস অয়েল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, স্ট্যাম্পবিহীন ওজন-পরিমাপ যন্ত্র ব্যবহার এবং সরকারি জমি ও ফুটপাত দখলের অভিযোগও পাওয়া যায়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ এবং বেশি দামে জ্বালানি বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং ভুয়া সিল ব্যবহারের অভিযোগে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি জমি ও ফুটপাত দখলের বিরুদ্ধে পৃথক অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা আদায়, ১২ একর জমি উদ্ধার এবং ৯টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া লাইসেন্স ছাড়াই অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও প্রক্রিয়াজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..