শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র

মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

মৌলভীবাজারে মোটরসাইকেলসহ দেবাশীষ ভট্টাচার্য টিংকু নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আট
সোমবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে শহরের দরগা মহল্লাহ এলাকার সালাউদ্দিন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে আটক করা হয়। টিংকু সিলেটের আগপাড়া এলাকার দিলীপ কুমার ভট্টাচার্যের ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিনুল হক।
জানা যায়, দুপুরের দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসির সামনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে।
এ সময় মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। তখন সালাউদ্দিন মোটরসাইকেলের কাগজপত্র বাসায় রয়েছে জানালে সে অন্য আরেকটি মোটরসাইকেল যোগে তার বাসায় যায়।
এরপর টিংকু সেখানে উপস্থিত হয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে বাসার সবাইকে গালিগালাজ করতে থাকে। এতে সন্দেহ হলে বাসার লোকজন ডিবি পুলিশকে খবর দেয়। ডিবি পুলিশ এসে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবি শাখার ইনচার্জ অফিসার মোহাম্মদ বদিউজ্জামান জানান, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ভুয়া ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..