চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. এরশাদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ১২টা ৩০ মিনিটে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এ সময় ভূজপুর থানার অফিসার ইন-চার্জ বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান