বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কচাকাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা।
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সর্বস্তরের শ্রমিকদের নিয়ে মঙ্গলবার কচাকাটা কলেজ হলরুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমির মাওলানা এনামুল হক, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বাতেন বিএসসি, অফিস সেক্রেটারি মো. আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ১৪নং কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ, কেদার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. এমদাদুল হক এবং কচাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মাহবুবুর রহমানসহ থানা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন কচাকাটা থানা শাখার সভাপতি মো. ফরিদুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান আলোচক পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিকদের অধিকার, নৈতিকতা ও সংগঠনের কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরিশেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মাওলানা মো. মাইনুল ইসলামের মোনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..