রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় লাইসেন্স বা ডিলারশিপ ছাড়াই অবৈধভাবে সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই গোডাউন থেকে প্রায় ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কমলাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিলারশিপ না থাকা সত্ত্বেও এক ব্যক্তির গোডাউনে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। যাচাই-বাছাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ মজুদের বিষয়টি প্রমাণিত হলে, কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জাহান জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..