রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দৌলতপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ০১

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আটককৃত আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের রিয়াজুল ইসলামরে ছেলে।
বিজিবি জানায়, সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে আটারপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম আটক করা হয়। জব্দ করা অস্ত্র ও সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। আটককৃত আসামি ও জব্দকৃত অস্ত্র-সামগ্রী দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান তাদের নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..